বন্দরে মাসুম রানা (৩৫) নামে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় জুম্মন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার উপজেলার রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুম্মনের বাড়ি ওই এলাকায়। জানা যায়, নিখোঁজের ছয় দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে মাছুম রানার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে উপজেলার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের পাশে ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত মাছুম রানা বন্দরের সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
