বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে সোমবার আলী হোসেন নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন উপজেলার আমিরাবাদ এলাকার আলী আজগরের ছেলে। এলাকাবাসী জানায়, ঘরের টিনের সঙ্গে বিদ্যুতের লাইনের সংযোগ স্থাপনের কারণে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়। অসাবধানতবশত আলী হোসেন সেই বেড়ার সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
