ফুলপুরের গৃহবধূ শিম্পা খাতুন (২২) হত্যার আসামি স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সুনামগঞ্জের তাহিরপুরের মনাইপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলো- উপজেলার লাউয়ারী গ্রামের মফিজুল ইসলাম ও তার বাবা আব্দুল হাই। জানা যায়, প্রায় পাঁচ বছর আগে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের নাইব আলীর মেয়ে শিম্পা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী লাউয়ারি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মফিজুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক কলহে ৯ মে রাতে শিম্পা খাতুনকে স্বামী ও শ্বশুর পিটিয়ে আহত করে। পরদিন নকলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এরপর থেকে আসামিরা পলাতক ছিল।
