বেগমগঞ্জের ভবন নির্মাণে চাঁদা না পেয়ে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে যুবককে কুপিয়ে হত্যায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের কোম্পানি কমান্ডার ও এএসপি মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার দুপুরে ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন ও পিয়াসের বাড়ি খানপুর গ্রামে। নিহত রাকিব ওই গ্রামের সৌদি প্রবাসী হানিফের ছেলে। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। র্যাব জানায়, খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ চলাকালে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা তার চাচার কাছ থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এর জেরে ৩০ মে রাকিব বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে পাক মুন্সিরহাট এলাকায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা থানায় হত্যা মামলা করেন।
