ঢাকার ধামরাইয়ে জিন দেখানোর কথা বলে একটি পাটখেতের ভেতর নিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে প্রেমিকের বিরুদ্ধে।

জনতার হাতে আটকের পর লম্পট প্রেমিককে দেওয়া হয়েছে গণপিটুনি। এরপর তাকে বিয়ে করার শর্তে সাদা কাগজে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে উপজেলার আলোকদিয়া গ্রামে। ওই ধর্ষক পাশের বাইসাইল গ্রামের ছেলে।