নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার মামলায় বাকী বিল্লাহ নামে এক মাদ্রাসা সুপারিনটেনডেন্টকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের নির্দেশে মামলা রেকর্ড করার পর পুলিশ রাতে তাকে উপজেলার বিজরুল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। স্থানীয় গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। অভিযোগে জানা যায়, সুপারিনটেনডেন্টের একই এলাকার চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। গত ২১ জানুয়ারি বিকালে বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে বাকী বিল্লাহ প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেন।

