দীর্ঘ ২ মাস পর কবর থেকে কৃষক দলনেতা সাদ্দাম হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার নারান্দী ইউনিয়নের আজলদী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

নিহত সাদ্দাম হোসেন নারান্দী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ছোট আজলদী গ্রামের আলী আকবরের ছেলে।

২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাদ্দাম হোসেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।