হাতিয়ায় বেড়াতে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুপাতো ভাই সাকিব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের কোম্পানি কমান্ডার ও এএসপি মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদরের মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিবের বাড়ি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে। জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। ৫ জুন ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ এলাকায় তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান।