সেনবাগে ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন ওরফে পিন্টু নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সেনবাগ পূর্ব বাজার এলাকার সামছু মিয়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পিন্টু ফেনীর পশুরামের গুতমা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। জানা যায়, পিন্টু নিজের গ্রামের এলাকার মানুষের থেকে ঋণ ও প্রতারণা করে বেশ কিছু অর্থ হাতিয়ে নেয়। যে কারণে নিজেকে আড়াল করতে ১৫ জুন থেকে সেনবাগ পূর্ব বাজার এলাকায় সামছু মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বাসার মালিক তার পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে পরে দেবেন বলে জানালেও আর জমা দেননি। বৃহস্পতিবার রাতে বাসার মালিক ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওসি আব্দুর রহিম সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
