শালিখায় বিদ্যুৎস্পৃষ্টে অপূর্ব বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। জানা যায়, অপূর্ব দীর্ঘদিন শালিখার আড়পাড়া বাজারের আলু ব্যবসায়ী অনুর প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। এ সময় বাড়ির উঠোনের ওপর দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারের ওপর শুকাতে দেওয়া নিজের শার্ট নিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
